Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ নোয়াখালীর ৭৭ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

নোয়াখালীর ৭৭ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

নোয়াখালীর ৭৭ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

নোয়াখালী প্রতিনিধি,
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নোয়াখালীর নিম্ন আয়ের ৭৭ হাজার শ্রমজীবী পরিবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিম্ন আয়ের ৫০ লাখ তালিকাভুক্ত পরিবারকে নগদ অর্থ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রদান করেন। তারই অংশ হিসেবে নোয়াখালী জেলার ৭৭ হাজার পরিবার এই সহায়তা পেয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে সারা দেশের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

সারাদেশে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে ২,৫০০ টাকা করে নগদ, বিকাশ, রকেট এবং শিউর ক্যাশের মাধ্যমে পাঠানো হবে। ফলে, তাদের কোনও বাড়তি ঝামেলা পোহাতে হবে না। সরকার টাকা পাঠানোর খরচ বহন করবে। এ টাকা উত্তোলন করতে তালিকাভুক্তদের কোনও খরচ বহন করতে হবে না। ঈদের আগে সবার হাতে পৌঁছে যাবে এই টাকা।

জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা পরিষদের চেয়ারম্যান ড. এবিএম জাফর উল্যা, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, লেফটেন্যান্ট কর্নেল উজ্জল আহম্মেদ পিএসসি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু প্রমূখ। পরে জেলা প্রশাসক মোবাইলে ম্যাসেজ পাওয়া কয়েকজন কর্মহীন মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন।

© বাংলা ট্রিবিউন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here